হুইপল অপারেশন (Pancreaticoduodenectomy) হলো পেট ও প্যানক্রিয়াস সার্জারির অন্যতম জটিল ও বিশেষায়িত অপারেশন, যা প্যানক্রিয়াসের মাথায় বা বাইল ডাক্টের নিচু অংশে টিউমার হলে করা হয়।
অপারেশনে কী কী অংশ বাদ দেওয়া হয়?
প্যানক্রিয়াসের মাথা, গলব্লাডার, পিত্তনালীর নিচের অংশ, ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ (Duodenum) এবং আশেপাশের লিম্ফ নোড।
পুনর্গঠন
অস্ত্রোপচারের পর প্যানক্রিয়াস, পিত্তনালী এবং পাকস্থলীকে পুনরায় অন্ত্রের সাথে নিরাপদে জোড়া লাগানো হয়।