প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় পরিপাক এনজাইম তৈরি করে। প্যানক্রিয়াসের প্রদাহ হলে পেটের উপরিভাগে তীব্র ব্যথা হয় যা পিঠের দিকে ছড়িয়ে পড়ে।
প্যানক্রিয়াসের প্রধান রোগসমূহ
- অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস: পিত্তথলির পাথর নিচে নেমে বা অ্যালকোহল সেবনে হঠাৎ সৃষ্ট প্রদাহ।
- ক্রনিক প্যানক্রিয়াটাইটিস: দীর্ঘস্থায়ী প্রদাহের ফলে প্যানক্রিয়াসের নালীতে পাথর তৈরি হওয়া।
- প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট: প্রদাহের পর প্যানক্রিয়াসের চারপাশে তরল থলি জমা।
আধুনিক সার্জিক্যাল চিকিৎসা
প্যানক্রিয়াস নালীর পাথর অপসারণ করে Frey's সার্জারি অথবা সিস্ট নিষ্কাশনের জন্য সিস্টো-গ্যাস্ট্রোস্টমি করা হয়।