কোলেডোকাল সিস্ট হলো জন্মগতভাবে পিত্তনালী অস্বাভাবিক ফুলে যাওয়া বা সিস্ট তৈরি হওয়া। সময়মত অপারেশন না করলে এতে পাথর, জন্ডিস এবং ভবিষ্যতে পিত্তনালীর ক্যান্সারের ঝুঁকি থাকে।

লক্ষণসমূহ

পেটের ডানপাশে ব্যথা, বারবার জন্ডিস হওয়া এবং পেটে চাকা অনুভব হওয়া।

সার্জিক্যাল চিকিৎসা

অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণ সিস্টটি কেটে বাদ দিয়ে Roux-en-Y Hepaticojejunostomy পদ্ধতিতে পিত্তনালীর সাথে অন্ত্রের নতুন সংযোগ তৈরি করা হয়।